শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:০৯ পিএম, ২০২৫-০৮-১১
দিনাজপুর প্রতিনিধি :
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে দিনাজপুরে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১১ আগস্ট) বেলা ১২ টায় দিনাজপুর প্রেসক্লাবের এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে দিনাজপুর
সাংবাদিক ইউনিয়ন।
সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো.সাদাকাত আলীর সভাপতিত্বে ও মানবজমিনের প্রতিনিধি কামরুজ্জামানের সঞ্চালনায় মানব্বন্ধন ও প্রতিবাদ সমাবশে দিনাজপুর প্রেসক্লবের সিনিয়র সহ-সভাপতি ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী,এনটিভির স্টাফ রিপোর্টার ফারুন হোসেন,কালের কন্ঠের প্রতিনিধি এমদাদুল হক,আজকের পত্রিকার প্রতিনিধি আনিসুল হক জুয়েল,নাগরিক টিভির প্রতিনিধি আবুল কাসেম,আজকের প্রতিভার বার্তা সম্পাদক আব্দুর রহমান,সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা সমন্বয়ক একরামুল আবীর,জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার জেলা সাধারণ সম্পাদক ইমরুল কায়েস রূপমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন বেড়ে যাওয়া গভীর উদ্বেগের বিষয়। গাজীপুরে ঘটে যাওয়া এই বর্বরোচিত হামলা জাতির চতুর্থ স্তম্ভের প্রতি আঘাত এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সাংবাদিকদের সুরক্ষা আইন অতি দ্রুত কার্যকর করা প্রয়োজন। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলার আসামীদের দ্রুত বিচার আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
দাবী পূরণ না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের প্রস্তুতি নেয়ার কথাও ঘোষণা করা হয় প্রতিবাদ সমাবেশ থেকে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited